আলমডাঙ্গায় ৩০ পিস ট্যাপেন্টাডল বড়িসহ তিনজন গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2026-01-06 ইং
আলমডাঙ্গায় ৩০ পিস ট্যাপেন্টাডল বড়িসহ তিনজন গ্রেপ্তার ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাত দেড়টার দিকে জামজামি ইউনিয়নের পুরাতন পাঁচলিয়া বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযান পরিচালনা করেন জামজামি ফাঁড়ি পুলিশের আইসি (এসআই) সঞ্জিত কুমার সাহা। গ্রেপ্তারকৃতরা হলেন- পুরাতন পাঁচলিয়া বাজারের জহুরুল ইসলামের ছেলে আশাদুল হক (৪০), আমির আলীর ছেলে মিল্টুন (৩২) ও তুহিন মন্ডল। পুলিশ জানিয়েছে, তারা গোপনে দীর্ঘদিন ধরে নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করে আসছিল। রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন পাঁচলিয়া বাজারে অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় মাদক বিক্রিকালে তাদের আটক করা হয়। এ ঘটনায় এসআই সঞ্জিত কুমার সাহা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় মাদক আইনে মামলা দায়ের করেন। গতকাল সোমবার দুপুরে তাদের গ্রেপ্তার দেখিয়ে চুয়াডাঙ্গা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)