আন্দুলবাড়ীয়ায় নূরানী কিন্ডারগার্টেন মাদ্রাসায় বই উৎসব

আপলোড তারিখঃ 2026-01-06 ইং
আন্দুলবাড়ীয়ায় নূরানী কিন্ডারগার্টেন মাদ্রাসায় বই উৎসব ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ার উসমানিয়া নূরানী কিন্ডার গার্টেন মাদ্রাসায় বই উৎসব, ক্লাস উদ্বোধন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় মাদ্রাসার দ্বিতীয় তলা ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উসমানিয়া নূরানী কিন্ডারগার্টেন মাদ্রাসার পরিচালনা পরিচালক হাফেজ মাওলানা জুবায়ের খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া মুহাম্মাদিয়া দারুল উলুম কওমি মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের মুহতামিম হযরত মাওলানা মুফতি শহিদুল ইসলাম সোহেল আশরাফী।


অনুষ্ঠান উপস্থাপনা করেন সহকারী শিক্ষক মুফতি আরিফুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ নাহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন অভিভাবক জামাত আলী, মোল্লা হাফিজুর রহমান ইয়াখান, রুবেল হোসেনসহ স্থানীয় সুধীজন, শিক্ষক, সাংবাদিক, অভিভাবক ও সকল কোমলমতি শিক্ষার্থী।


অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার পরিচালকের পিতা হাজী শাহাজান আলী খান। সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেন মাওলানা আসাদুজ্জামান, মাওলানা আকিদুল ইসলাম এবং অফিস সহকারী মোল্লা হাসিবুল ইসলাম নিহান। পরে উপস্থিত অতিথি, অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)