মেহেরপুরে ও ঝিনাইদহে ভিডিপি দিবস পালিত

আপলোড তারিখঃ 2026-01-06 ইং
মেহেরপুরে ও ঝিনাইদহে ভিডিপি দিবস পালিত ছবির ক্যাপশন:

‘সামাজিক নিরাপত্তা উন্নয়ন অঙ্গীকার’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুর ও ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে পৃথকভাবে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। গতকাল সোমবার সকাল ১০টায় মেহেরপুর জেলা কমান্ড্যান্ট কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ভিডিপি দিবসের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন মেহেরপুর জেলা কমান্ড্যান্ট কামরুজ্জামান। উদ্বোধনের পর জেলা কমান্ড্যান্ট কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়।


মেহেরপুরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমান্ড্যান্ট কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা আনসার ভিডিপি ইউএভিডিও কর্মকর্তা মোস্তফা গাজী এবং মুজিবনগর উপজেলা আনসার ভিডিপি ইউএভিডিও কর্মকর্তা জেসমিন সুলতানা। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রশিক্ষক সাগর হোসেন, সদর উপজেলা প্রশিক্ষিকা ফেরদৌসী বানু, গাংনী উপজেলা প্রশিক্ষক রাকিবুল ইসলাম সজিব, মুজিবনগর উপজেলা প্রশিক্ষক মানিক মিয়াসহ আনসার ও ভিডিপি বাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিপুলসংখ্যক ভিডিপি সদস্য।


এদিকে একই দিনে ঝিনাইদহে জেলা আনসার ও ভিডিপি অফিস প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ভিডিপি দিবসের উদ্বোধন করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ঝিনাইদহ জেলা কমান্ড্যান্ট মিজানুর রহমান। পরে জেলা অফিস থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় অফিস প্রাঙ্গণে এসে শেষ হয়।


র‍্যালি শেষে জেলা আনসার ভিডিপি কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা কমান্ড্যান্ট মিজানুর রহমান। আলোচনা সভায় বক্তব্য দেন সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আমিন উদ্দিন, শৈলকুপা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল জলিল, মহেশপুর উপজেলা প্রতিনিধি শহিদুল ইসলাম ও হরিণাকুণ্ডু উপজেলার হাসিবুল ইসলাম।


আলোচনা সভায় বক্তারা বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ, নির্বাচন পরিচালনা, দুর্যোগ ব্যবস্থাপনা ও আর্থসামাজিক উন্নয়নে আনসার ও ভিডিপি সদস্যরা তৃণমূল পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। আগামীতেও জনসচেতনতা বৃদ্ধি ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে এই বাহিনীর সদস্যরা আরও সক্রিয় ভূমিকা রাখবেন বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)