গণভোটের প্রচারণায় জীবননগরে ‘ভোটের গাড়ি’

আপলোড তারিখঃ 2026-01-06 ইং
গণভোটের প্রচারণায় জীবননগরে ‘ভোটের গাড়ি’ ছবির ক্যাপশন:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে জীবননগরে বিশেষ প্রচারণা চালিয়েছে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’। ‘দেশের চাবি আপনার হাতে’- এই প্রতিপাদ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত ‘সুপার কারাভান’ বহরের অংশ হিসেবে ভ্রাম্যমাণ এ ভোটের গাড়ি গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় জীবননগর মুক্তমঞ্চে চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করে।


জীবননগরে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’র প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীন। এসময় উপস্থিত ছিলেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান সেখ, উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার জুয়েল শেখ, উপজেলা সমাজসেবা অফিসার জাকির উদ্দিন মোড়লসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন।


প্রচারণা কর্মসূচির অংশ হিসেবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রদর্শিত চলচ্চিত্রগুলোর মধ্যে ছিল জুলাই গণঅভ্যুত্থান, জুলাই যোদ্ধা, আবরার ফাহাদ হত্যা, ফেলানী হত্যাকাণ্ড, প্রবাসীদের ভোটাধিকার, গণভোটের মাধ্যমে সংস্কার কার্যক্রম এবং চট্টগ্রাম ও ঢাকার আঞ্চলিক ভাষায় নির্মিত ভোটের গান। আয়োজকরা জানান, এ ধরনের ভ্রাম্যমাণ প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ভোটাধিকার ও গণভোট সম্পর্কে সচেতনতা বাড়ানোই এ কর্মসূচির মূল লক্ষ্য।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)