সুচিকিৎসায় সহায়তা পেল দগ্ধ শিশু সোলাইমান

আপলোড তারিখঃ 2026-01-06 ইং
সুচিকিৎসায় সহায়তা পেল দগ্ধ শিশু সোলাইমান ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামের গরম পানিতে দগ্ধ শিশু সোলাইমানের সুচিকিৎসার জন্য উপজেলা সমাজসেবা অফিসের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে শিশুটির পরিবারের হাতে অনুদানের অর্থ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উবাইদুর রহমান সাহেল।
এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সমাজসেবা কর্মকর্তা তোফাজ্জেল হক এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহা. মশিউর রহমান। উপজেলা প্রশাসনের এই মানবিক সহায়তায় দগ্ধ শিশু সোলাইমানের পরিবার কিছুটা হলেও চিকিৎসা ব্যয় মেটাতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বজনরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)