আলমডাঙ্গার মীর খোস্তার আলী মাধ্যমিক বিদ্যালয়ের

আপলোড তারিখঃ 2017-11-13 ইং
আলমডাঙ্গার মীর খোস্তার আলী মাধ্যমিক বিদ্যালয়ের ছবির ক্যাপশন:
প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলার এনায়েতপুর বাড়াদী আলহাজ¦ মীর খোস্তার আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফি উদ্দিনের বিরুদ্ধে বিদ্যালয় পরিচালনায় অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে। প্রায় ২৫জন ছাত্রছাত্রীদের স্বাক্ষরকৃত পত্রের পক্ষে অভিভাবক ওমর ইসলাম উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে ওমর ইসলাম বলেন, আমার মেয়ে ৮ম শ্রেণীর ছাত্রী মোছা. আসমিনা খাতুনের নাম ভুল ও সাবজেক্ট সংশোধন করার জন্য টাকা আদায় করে। আমি আমার মেয়ের প্রথম বার ৪৫০ টাকা এবং কিছুদিন পর আবারো ৪৫০ টাকাসহ মোট ৯০০ টাকা নেওয়ার পরও আমার মেয়ের নাম ও সাবজেক্ট সংশোধন না করে টাকা আত্মসাৎ করেছে। আমি উক্ত বিষয়টি জানার জন্য প্রধান শিক্ষকের কাছে গেলে তিনি নানা অজুহাত দেখিয়ে ফিরিয়ে দেন। তাছাড়া শুধু আমার মেয়েই নয় অনেক ছাত্রছাত্রীদের কাছ থেকে নাম সংশোধনের কথা বলে হাজার হাজার টাকা আত্মসাৎ করে থাকেন। উল্লেখ্য, জুনিয়র স্কুল সার্টিফিকেট প্রবেশপত্র দেখে জানা গেছে, ধর্ম বিষয়ে হিন্দু ধর্ম সাবজেক্ট চলে আসে যা সংশোধনের জন্য বার বার টাকা নিয়ে আত্মসাৎ করেছে। বিষয়টি সার্বিক তদন্ত করে সুষ্ঠ বিচার করার জন্য আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে অভিযোগ পত্র দাখিল করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)