মদ উদ্ধার, নারী-শিশুসহ আটক ৬

জীবননগর ও মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান

আপলোড তারিখঃ 2026-01-05 ইং
মদ উদ্ধার, নারী-শিশুসহ আটক ৬ ছবির ক্যাপশন:

জীবননগর ও মহেশপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে নারী, পুরুষ ও শিশুসহ মোট ছয়জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ৫৮ বিজিবি।


জানা গেছে, গত শনিবার রাতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ৬২/২-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেনীপুর গ্রামের নূরউদ্দিন হোসেনের বাঁশবাগান থেকে হাবিলদার মো. শাহীন মোল্লার নেতৃত্বে পরিত্যক্ত অবস্থায় ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।


এদিকে একই দিন রাতে মহেশপুর ব্যাটালিয়নের পলিয়ানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহলকালে সীমান্ত পিলার ৬০/২-আর থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পলিয়ানপুর গ্রামের মো. আব্দুল মান্নানের বাঁশবাগানের পাশে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে গমনের সময় তিনজন নারী বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। আটককৃতদের পরবর্তীতে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


অপর দিকে, গতকাল রোববার ভোরে শ্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬১-এমপি থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্রীনাথপুর গ্রামের কালী মন্দির সড়কের ওপর নিয়মিত টহলকালে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে এক পুরুষ ও দুই শিশুসহ তিনজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)