আলমডাঙ্গায় কার্পেটিং সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

আপলোড তারিখঃ 2026-01-05 ইং
আলমডাঙ্গায় কার্পেটিং সড়ক নির্মাণ কাজের উদ্বোধন ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া এলাকায় একটি কার্পেটিং সড়ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। লোকমান ক্লিনিক থেকে ফায়ার সার্ভিস মোড় পর্যন্ত প্রায় ৩০০ মিটার দীর্ঘ এই সড়কটি নির্মাণ করা হচ্ছে পৌরসভার উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে। গতকাল রোববার বেলা ১১টায় কনকনে শীত ও ঘন কুয়াশার মধ্যেই সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আলমডাঙ্গা পৌর প্রশাসক পান্না আক্তার।


আলমডাঙ্গা পৌরসভা সড়কটির নির্মাণ কাজ বাস্তবায়ন করছে। এ প্রকল্পে অর্থায়ন করা হয়েছে আইইউডিপি (ওহঃবমৎধঃবফ টৎনধহ উবাবষড়ঢ়সবহঃ চৎড়লবপঃ) প্রকল্পের আওতায়। ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজটি বাস্তবায়ন করছে মেসার্স গ্রামীন ট্রেডার্স; প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আব্দুল আহাদ মণ্টু। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. নুরুজ্জামান, উপ-সহকারী প্রকৌশলী আসাদুজ্জামানসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।


উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার বলেন, ‘পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়নই আমাদের অগ্রাধিকার। এই সড়কটি নির্মিত হলে এলাকাবাসীর যাতায়াত ব্যবস্থা সহজ হবে এবং দীর্ঘদিনের ভোগান্তি কমবে।’ এলাকাবাসী সড়ক নির্মাণকাজ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং কাজটি দ্রুত ও মানসম্মতভাবে শেষ করার দাবি জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)