ছবির ক্যাপশন:
দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির সদ্য সমাপ্ত নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও সর্বজন গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হওয়ায় নির্বাচন পরিচালনা পরিষদের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টায় দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির নতুন কার্যালয়ে সুধীজনদের উপস্থিতিতে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির সভাপতি মো. তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আজিজুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আব্দুল কাদের, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাবু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক তানভীর রহমান অনিক, কেরু অ্যান্ড কোম্পানির জিএম (ফাইন্যান্স) আব্দুস সাত্তার, দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক ও দোকান মালিক সমিতির সাবেক সভাপতি হাজী শওকত আলী, পৌর বিএনপির সমন্বয়ক মো. মশিউর রহমান, পুরাতন বাজার দোকান মালিক সমিতির সভাপতি মাহাবুবুল হক খোকন, দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক হাজী আনোয়ার হোসেন রতন এবং নির্বাচন পরিচালনা পরিষদের সদস্যসচিব সাংবাদিক জাহিদুল ইসলাম।
সংবর্ধনা গ্রহণ করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. আজিজুর রহমান, নির্বাচন কমিশনার ও সদস্যসচিব মো. জাহিদুল ইসলাম, কমিশনার এফ. এ. আলমগীর, মো. মোমিনুল ইসলাম ও মনির হোসেন মুকুল। এছাড়া উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে সংবর্ধনা গ্রহণ করেন হানিফ মণ্ডল, আজিজুল হক, অ্যাডভোকেট শাহীন আক্তার, ইকবাল হোসেন, হাজী মো. হাফিজুর রহমান ও ফারুখ হোসেন। অনুষ্ঠানে বক্তারা একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ায় নির্বাচন পরিচালনা পরিষদ ও উপদেষ্টা পরিষদের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
