মেহেরপুরে আজ ভোটের গাড়ির প্রচার-প্রচারণা শুরু

আপলোড তারিখঃ 2026-01-05 ইং
মেহেরপুরে আজ ভোটের গাড়ির প্রচার-প্রচারণা শুরু ছবির ক্যাপশন:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করতে মেহেরপুরে ‘ভোটের গাড়ি’র প্রচার-প্রচারণা কার্যক্রম শুরু হয়েছে। গতকাল রোববার বেলা ৩টায় শহিদ শামসুজ্জোহা পার্কে এ প্রচারণার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ডা. সৈয়দ এনামুল কবির।


এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সামিউল হক, মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক খেজমত আলী মালিথা, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খাইরুল ইসলাম, গাংনী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল হুদা, সদর থানার ওসি হুমায়ুন কবির, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুনসহ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


এসময় ‘গণভোট ২০২৬, সংসদ নির্বাচন-দেশের চাবি আপনার হাতে’ এই বিষয়ে ভোটারদের মধ্যে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়। পাশাপাশি দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়।
আয়োজকরা জানান, ভোটের গাড়ির মাধ্যমে জেলার বিভিন্ন এলাকায় ঘুরে ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করা হবে। পাশাপাশি নির্বাচন ও গণভোট সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য তুলে ধরে অংশগ্রহণমূলক ও উৎসবমুখর পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)