চুয়াডাঙ্গায় বিএনপি নেতা খন্দকার আব্দুল জব্বার সোনা অসুস্থ

হাসপাতালে ছুটে গেলেন শরীফুজ্জামান

আপলোড তারিখঃ 2026-01-04 ইং
চুয়াডাঙ্গায় বিএনপি নেতা খন্দকার আব্দুল জব্বার সোনা অসুস্থ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খন্দকার আব্দুল জব্বার সোনা হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শনিবার বেলা তিনটার দিকে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, শনিবার দুপুর ২টার দিকে সোনা একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে সদর উপজেলার গোকুলখালিতে যান। সেখানে অবস্থানকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দলীয় সহকর্মীরা তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি হজমজনিত সমস্যায় ভুগছিলেন। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে তিনি সুস্থ আছেন। আজ (রোববার) তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে বলে জানান চিকিৎসক।


এদিকে, খবর পেয়ে গতকাল রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ হাসপাতালে গিয়ে খন্দকার আব্দুল জব্বার সোনার খোঁজখবর নেন। এসময় তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট আ. স. ম. আব্দুর রউফ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, জেলা জাসাস সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝণ্টুসহ জেলা ও পৌর বিএনপির অন্যান্য নেতা-কর্মীরা। নেতৃবৃন্দ খন্দকার আব্দুল জব্বার সোনার দ্রুত সুস্থতা কামনা করেন এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)