ফিরোজ সভাপতি মুকুল সম্পাদক

আপলোড তারিখঃ 2017-11-12 ইং
ফিরোজ সভাপতি মুকুল সম্পাদক ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় মানবতা ফাউন্ডেশনের কমিটি গঠন আলমডাঙ্গা অফিস: সকল প্রকার নারী ও শিশু নির্যাতন প্রতিরোধসহ মানবাধিকার রক্ষায় মানবতা ফাউন্ডেশন আলমডাঙ্গা উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। গতকাল বিকেলে উপজেলা হলরুমে কমিটি গঠন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে ফিরোজ ইফতেখারকে সভাপতি ও রহমান মুকুলকে সাধারন সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা দেয়া হয়। অনুষ্ঠানে শহরের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মানবতা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এ্যাডভোকেট মানি খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারন সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি মকবুল হোসেন, সাধারন সম্পাদক শাহীন রেজা মল্লিক মিল্টন, মানবতা ফাউন্ডেশনের সহসভাপতি ও চুয়াডাঙ্গা জজ কোর্টের এপিপি এ্যাডভোকেট কাইজার হোসেন জোয়ার্দ্দার, নারী নেত্রী ও মানবাধিকার কর্মী রওফুন নাহার রিনা, মানবতা ফাউন্ডেশনের মেডিটেশন কর্মকর্তা জাকিয়া সুলতানা ঝুমুর, মাহফুজা আকতার যুথি, মানবতা ফাউন্ডেশনের তথ্য কর্মকর্তা নওশের আলী, অপারেশন কর্মকর্তা এ্যাডভোকেট জিল্লুর রহমান। অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে ফিরোজ ইফতেখারকে সভাপতি ও রহমান মুকুলকে সাধারন সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষনা করেন মানবতা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এ্যাডভোকেট মানি খন্দকার। এছাড়া কমিটিতে রাখা হয়েছে সিনিয়র সহসভাপতি এমদাদ হোসেন, আসমা আহমেদ, সহ-সাধারন সম্পাদক ডাক্তার আতিকুর রহমান, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট নাসির উদ্দিন মঞ্জু, প্রচার সম্পাদক কাজি ¯িœগ্ধা, ক্রীড়া সম্পাদক সুরেশ কুমার আগরওয়ালা। নির্বাহী সদস্য রাখা হয়েছে রহিদুল ইসলাম রহিত, আশরাফুল হক আশা ও দিলরুবা শিল্পী। অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ ও নবগঠিত কমিটির সদস্যদেরকে মানবতা ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট দেয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)