ছবির ক্যাপশন:
ঝিনাইদহ জেলার চারটি নির্বাচনী আসনে দাখিল করা ২৭ জন সংসদ সদস্য প্রার্থীর মধ্যে ৪ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার। গতকাল শনিবার বিকেলে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আব্দুল্লাহ আল মাসউদ এসব মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। এসময় প্রার্থীরা সবাই উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন- ঝিনাইদহ-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী সাবেক আওয়ামী লীগ নেতা আলম বিশ্বাস, ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী ওবাইদুল হক রাসেল, একই আসনে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক বিএনপি সংসদ সদস্য শহিদুজ্জামান বেল্টুর স্ত্রী মুর্শিদা জামান এবং স্বতন্ত্র প্রার্থী মীর আমিনুল ইসলাম।
যাচাই-বাছাই শেষে ঝিনাইদহ-১ আসনে ৬ জন, ঝিনাইদহ-২ আসনে ৬ জন, ঝিনাইদহ-৩ আসনে ৫ জন ও ঝিনাইদহ-৪ আসনে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। মনোনয়নপত্র যাচাই-বাছাই ছিল উৎসবমুখর।
