চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি রাজনের জন্মদিন উদ্যাপন

আপলোড তারিখঃ 2026-01-04 ইং
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি রাজনের জন্মদিন উদ্যাপন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সাজিবুল হক রাজনের ৩৫তম জন্মদিন উপলক্ষে আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপি দলীয় কার্যালয়ে এ জন্মদিন উদ্যাপন করা হয়। এ উপলক্ষে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান উপস্থিত থেকে সাজিবুল হক রাজনকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদল নেতা মজিবুল ইসলাম, শামীম রেজা, ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মুন্না ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক সাজু ইসলামসহ ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দ। 


অনুষ্ঠানে ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বলেন, সাজিবুল হক রাজন ছাত্র রাজনীতিতে একজন ত্যাগী, আদর্শবান ও দক্ষ সংগঠক হিসেবে পরিচিত। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ে তাঁর সাংগঠনিক ভূমিকা প্রশংসনীয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)