ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা একাডেমির ষষ্ঠ শ্রেণির ছাত্র ও কবি-লেখক, হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক আসিফ জাহানের ছোট ছেলে মাহবীর হাসান রুশদান বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড-২০২৬ এর কুষ্টিয়া আঞ্চলিক পর্বে প্রথম স্থান অধিকার করেছে। গতকাল শনিবার কুষ্টিয়া সরকারি কলেজে দুপুর সাড়ে ১২টার দিকে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে কুষ্টিয়া অঞ্চলের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় আলমডাঙ্গা একাডেমির ছাত্র মাহবীর হাসান রুশদান এ-গ্রুপে অংশ নিয়ে মেধা ও দক্ষতার স্বাক্ষর রেখে প্রথম স্থান অর্জন করে।
পুরস্কার বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কুষ্টিয়া আঞ্চলিক কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক প্রফেসর লাল মোহাম্মদ। প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোল্লা মোহাম্মদ রুহুল আমিন।
বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল লতিফ এবং বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক ফয়েজ আহাম্মদ জাহাঙ্গীর মাসুদ। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড।
মাহবীর হাসান রুশদানের এই কৃতিত্বপূর্ণ সাফল্যে অভিনন্দন জানিয়েছেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী মাস্টার, সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম, গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক কবি হাবিবুর রহমান মজুমদার, আলাউদ্দিন আহমেদ পাঠাগারের পরিচালক কবি গোলাম রহমান চৌধুরি, কবি সিদ্দিকুর রহমান, গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি কবি জামিরুল ইসলামসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
