জীবননগরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

আপলোড তারিখঃ 2026-01-04 ইং
জীবননগরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার দেহাটি-ডুমুরিয়া সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মিলন হোসেন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের আরেক আরোহী স্বপন হোসেন (২৪) গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে দেহাটি-ডুমুরিয়া সড়কে দুর্ঘটনাটি ঘটে। নিহত মিলন হোসেন সেনেরহুদা গ্রামের মাঝের পাড়ার আকবার আলীর ছেলে। আহত স্বপন হোসেন একই গ্রামের মনোয়ার হোসেনের ছেলে।


স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় মিলন ও স্বপন একটি অ্যাপাচি ফোরভি মোটরসাইকেলে করে দেহাটি ইটভাটায় যান। মিলন পেশায় পাওয়ারটিলার চালক ছিলেন এবং ভাড়ার টাকা সংগ্রহের জন্য সেখানে গিয়েছিলেন। টাকা নিয়ে বাড়ি ফেরার পথে দেহাটি-ডুমুরিয়া সড়কে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি পিলারের সঙ্গে ধাক্কা খায়। এতে তারা দুজনই ছিটকে পাশের একটি ড্রাগন বাগানে পড়ে যান।


দুর্ঘটনায় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মিলন হোসেনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় স্বপন হোসেনকে উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বলেন, সেনেরহুদা গ্রামে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)