দামুড়হুদায় কৃষিজমির মাটি কাটায় দুইজনের কারাদণ্ড

আপলোড তারিখঃ 2026-01-04 ইং
দামুড়হুদায় কৃষিজমির মাটি কাটায় দুইজনের কারাদণ্ড ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার চারুলিয়া গ্রামে ভৈরব নদ সংলগ্ন সরকারি খাস জমি ও ব্যক্তি মালিকানাধীন কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে দুইজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার রাত প্রায় ১০টার দিকে চারুলিয়া মাঠে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই রায় দেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উবাইদুর রহমান সাহেল।


দণ্ডপ্রাপ্তরা হলেন- চারুলিয়া গ্রামের মো. ইকবাল গাজি (৪৫) ও নয়ন (২৯)। তারা ভৈরব নদ ব্রিজসংলগ্ন এলাকায় নদীর পাশ্ববর্তী সরকারি খাস জমি এবং ব্যক্তিমালিকানাধীন কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে পরিবহন করছিলেন। ভ্রাম্যমাণ আদালত তাদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত-২০২৩) এর ৪(খ), ৭(ক), (খ), (গ), (ঘ) ধারার লঙ্ঘনের দায়ে ১৫(১) ধারা অনুযায়ী প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়াও অবৈধ মাটি পরিবহনে ব্যবহৃত দুটি ট্রাক্টর জব্দ করে সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়।


এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উবাইদুর রহমান সাহেল বলেন, ‘অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের সঙ্গে যারা জড়িত থাকবে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।’ ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)