ছবির ক্যাপশন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে চলমান রাষ্ট্রীয় বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় চুয়াডাঙ্গার দর্শনায় দুই যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- বেগমপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহিন আহমেদ ও ইউনিয়নের সাবেক যুবলীগ নেতা সাইফুল ইসলাম মিণ্টু। এর মধ্যে শাহিদ আহমেদকে আদালতে তোলা হয়েছে এবং সাইফুল ইসলাম মিণ্টুকে ছেড়ে দেয়া হয়েছে।
এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘শাহিন আহমেদ ও সাইফুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে শাহিন আহমেদকে আদালতে পাঠানো হয়। আর সাইফুল ইসলামের কোনো দলীয় পদ-পদবী না থাকায় যাচাই-বাছাই শেষে তাকে স্থানীয়দের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।’
