ছবির ক্যাপশন:
শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি শিশু-কিশোরদের শিক্ষায় উৎসাহ দিতে আলমডাঙ্গা আলাউদ্দিন আহমেদ পাঠাগারের উদ্যোগে এবারও কম্বল ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার নতুন বছর উপলক্ষে কামালপুর পাঠাগার চত্বরে প্রতিবছরের ন্যায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ, শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ প্রদান, আলোচনা সভা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। কবি গোলাম রহমানের সভাপতিত্বে এবং কবি এম. সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী মাস্টার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কবি গোলাম রহমান চৌধুরী প্রতিবছর আলাউদ্দিন আহমেদ পাঠাগারের মাধ্যমে শীতার্ত মানুষের পাশে দাঁড়ান। পাশাপাশি শিশু-কিশোরদের বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতার আয়োজন করে তাদের পুরস্কৃত করেন। এ বছরও সেই মানবিক ও শিক্ষামূলক ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে। আমরা এই পাঠাগার ও কবি গোলাম রহমান চৌধুরীর উত্তরোত্তর সাফল্য কামনা করি।অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম। বিশেষ অতিথি ছিলেন কবি হাবিবুর রহমান মজুমদার, আরএমপি’র সভাপতি ও কামালপুর বাইতুল আমান জামে মসজিদের সেক্রেটারি জিনারুল ইসলাম। এছাড়া বক্তব্য দেন সাংবাদিক ও আরএমপি’র সাধারণ সম্পাদক, ডাক্তার আতিক বিশ্বাস, কবি সিদ্দিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষার্থীরা কবিতা পাঠ, কোরআন তিলাওয়াত ও ইসলামী গজল পরিবেশন করে।
