রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন মহলের শোক প্রকাশ

আপলোড তারিখঃ 2017-11-12 ইং
রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন মহলের শোক প্রকাশ ছবির ক্যাপশন:
মেহেরপুরে সাবেক ছাত্রনেতা অ্যাড. লিটনের মৃত্যু মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. শহীদ ওসমান লিটন হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.....রাজিউন)। গতকাল শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। অ্যাড. শহীদ ওসমান লিটন মেহেরপুর শহরের কাঁসারিপাড়ার মরুহম ডা. আব্দুর রশিদের মেজ ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাযার নামাজ আজ রবিবার সকাল ৯টার সময় হোটেল বাজার জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এদিকে সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মেহেরপুর-১ আসনের এমপি অধ্যাপক ফরহাদ হোসেন, মেহেরপুর-১ আসনের সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান, সাবেক এমপি জয়নাল আবেদীন, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, মেহেরপুর পৌর মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন,জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর রহমান মফিজ, সাফুয়ান আহম্মদ রুপক, বর্তমান সভাপতি বারিকুল ইসলাম লিজনসহ সাবেক ও বর্তমান ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)