আন্দুলবাড়ীয়ায় সাবেক ইউপি সদস্য ঝুমুক আলীর দাফন সম্পন্ন

আপলোড তারিখঃ 2026-01-03 ইং
আন্দুলবাড়ীয়ায় সাবেক ইউপি সদস্য ঝুমুক আলীর দাফন সম্পন্ন ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ঝুমুক আলীর দাফন সম্পন্ন হয়েছে। তাঁর মৃত্যুতে এলাকায় বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন ঝুমুক আলী। উন্নত চিকিৎসার জন্য তাঁকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার সকাল ৮টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর।


তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। বৃহস্পতিবার রাতেই তাঁর মরদেহ আন্দুলবাড়ীয়া ইউনিয়নের পাঁকা গ্রামের নিজ বাড়িতে পৌঁছায়। গতকাল শুক্রবার সকাল ১০টায় পাঁকা গ্রামের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পাঁকা গ্রামের কেন্দ্রীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন তাঁর শ্যালক আব্দুল হালিম। এসময় মরহুমের দুই ছেলে- যাঁরা বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য, তাঁদের পিতার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)