ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার পৌর এলাকার সাদেক আলী মল্লিকপাড়ায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শিক্ষাবিদ অধ্যাপক সিদ্দিকুর রহমানের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘২১ শে পদ্ম সংস্থা’র মাধ্যমে গতকাল শুক্রবার বিকেলে সংস্থার নিজস্ব কার্যালয়ে এই কম্বল বিতরণ করা হয়। ২১ শে পদ্ম সংস্থার সভাপতি মরিয়ম আক্তার পিংকীর সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টয়েন্টিফোরের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি জামান আখতার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো উচিত। সরকারি ব্যবস্থাপনার পাশাপাশি বেসরকারি উদ্যোগ অসহায় মানুষের মুখে হাসি ফোঁটাতে পারে। সংস্থার সভাপতি মরিয়ম আক্তার পিংকী জানান, শিক্ষাবিদ অধ্যাপক সিদ্দিকুর রহমানের সহযোগিতায় মোহাম্মদ ওবাইদুল্লাহ ও দিলরোজ বেগম নামের দুজন হৃদয়বান ব্যক্তির সৌজন্যে ৫০ জন অসহায় মানুষের হাতে কম্বলগুলো তুলে দেওয়া হয়েছে। কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন ২১শে পদ্ম সংস্থার সদস্য ফৌজিয়া ইয়াসমিন তুলি ও শিলা মজুমদার, মানবাধিকার কর্মী মোরছালিন ও তাজ আহমেদ।
