আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসাদাহে পুলিশের বিশেষ অভিযান

আপলোড তারিখঃ 2026-01-03 ইং
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসাদাহে পুলিশের বিশেষ অভিযান ছবির ক্যাপশন:

মাদকদ্রব্য প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জীবননগর উপজেলার হাসাদাহ ক্যাম্প পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে হাসাদাহ ক্যাম্প ইনচার্জ এসআই আহছান হাবিব ও এএসআই মাসুদুর রহমানের নেতৃত্বে হাসাদাহ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বাজার এলাকায় চলাচলকারী মোটরসাইকেলগুলোর রেজিস্ট্রেশন কাগজপত্রসহ প্রয়োজনীয় নথি যাচাই করা হয়। পাশাপাশি হাসাদাহ বাজার ও আশপাশের এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিশেষ তল্লাশি কার্যক্রম চালানো হয়। এ বিষয়ে ক্যাম্প ইনচার্জ এসআই আহছান হাবিব ও এএসআই মাসুদুর রহমান গণমাধ্যমকর্মীদের জানান, নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচন পূর্ববর্তী সময় থেকে নির্বাচন পরবর্তী সময় পর্যন্ত এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। এদিকে, পুলিশের এই অভিযানে স্থানীয় সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় এমন কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)