চুয়াডাঙ্গায় সাহিত্য আসর ‘পদধ্বনি’ অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2026-01-03 ইং
চুয়াডাঙ্গায় সাহিত্য আসর ‘পদধ্বনি’ অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

নতুন বছর ২০২৬-এর শুভেচ্ছা বার্তা নিয়ে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর ‘পদধ্বনি’-এর ১৬০০তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের শহীদ আলাউল হলে এর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ। আসরের শুরুতে জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এক মিনিট নীরবতার মাধ্যমে গভীর শোক পালন করা হয়।


সাহিত্য পরিষদের অর্থ সম্পাদক মিম্মা সুলতানা মিতার সঞ্চালনায় স্বরচিত কবিতা পাঠ করেন গুরু কাজল মল্লিক, জি এম জোয়ার্দার, লতিফা রহমান বনলতা, ফুয়াদ আল মুকতাদির, খালেকুজ্জামান, মো. আনছার আলী, শহিদুল ইসলাম, মর্জিনা খাতুন, হুমায়ুন কবীর, আবু নাসিফ খলিল, চিরায়ত সাহিত্য আলোচনাসহ ‘মানুষ’ কবিতা আবৃত্তি করে শোনান অ্যাডভোকেট বজলুর রহমান। হোসনে আরা বেগম রুবি তার সংগ্রামী জীবনের গল্প করেন।
পঠিত লেখাগুলো নিয়ে আলোচনা করেন মো তৌহিদ হোসেন, ইকবাল আতাহার তাজ, শেখ সেলিম, পিণ্টু রহমান ও আবু নাসিফ খলিল। আসরে উপস্থিত ছিলেন মো. আলাউদ্দীন, মো. শাহজাহান আলী, শেখ পিণ্টু, কাজল মাহমুদ, আব্বাস উদ্দিন ও হারুন-অর-রশিদ। সাহিত্য আসরে কবি শেখ পিণ্টু তার সম্পাদিত সাহিত্য সংকলন শব্দসারি উপস্থিত কবি সাহিত্যিকদের মাঝে বিতরণ করেন। পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে ‘পদধ্বনি’ আসরের ১৬০০তম পর্বের সমাপ্তি ঘটে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)