চুয়াডাঙ্গায় শ্রীমদ্ভগবদগীতা পাঠ প্রতিযোগিতা

আপলোড তারিখঃ 2026-01-03 ইং
চুয়াডাঙ্গায় শ্রীমদ্ভগবদগীতা পাঠ প্রতিযোগিতা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় হিন্দু সম্প্রদায়ের পবিত্র ধর্মগ্রন্থ শ্রীমদ্ভগবদগীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুদ্ধ উচ্চারণে গীতা পাঠ এবং এর সঠিক অর্থ অনুধাবনের মাধ্যমে ধর্মীয় চর্চা বাড়ানোর লক্ষ্যে গতকাল শুক্রবার বেলা ১১টায় বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা বড় বাজারের নিচের বাজারসংলগ্ন শ্রী শ্রী সত্যনারায়ণ মন্দিরে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় জাতীয় পর্যায়ের অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলার চারটি উপজেলার প্রতিযোগীদের অংশগ্রহণে এ আয়োজন করা হয়।


বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সদস্যসচিব উত্তম রঞ্জন দেবনাথের সঞ্চালনায় এবং জেলা শাখার আহ্বায়ক সুরেশ কুমার আগরওয়ালার সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধন করেন সংগঠনের জেলা শাখার সাবেক সভাপতি ও সদস্য কিশোর কুমার আগরওয়ালা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক জয়ন্ত সিংহ রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্ট চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক উৎপল বিশ্বাস এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট জেলা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মিহির কান্তি বিশ্বাস। এছাড়া হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।


প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের দুটি বিভাগে ভাগ করা হয়। ‘ক’ বিভাগে প্রথম স্থান অর্জন করেন কনিকা কর্মকার, দ্বিতীয় হন অধি সাহা এবং তৃতীয় স্থান অধিকার করেন বিশাল কর্মকার। ‘খ’ বিভাগে প্রথম স্থান অর্জন করেন বৃষ্টি ভারতী, দ্বিতীয় হন স্বস্তিকা দত্ত এবং তৃতীয় স্থান অধিকার করেন অথৈ সাহা। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)