ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটি শপথ ও দায়িত্ব গ্রহণ করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে শপথ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বিদায়ী সভাপতি সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিমের সভাপতিত্বে শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্বাচন কমিশনার মুহাম্মদ হানিফ উদ্দীন। প্রধান নির্বাচন কমিশনার মো. শহিদুল হক শপথ বাক্য পাঠ করান। সভায় নির্বাচন কমিশনার মো. ছরোয়ার হোসেন, নির্বাচিত প্রতিনিধিরা ও আইনজীবী সদস্যরা উপস্থিত ছিলেন।
২০২৬ সালের জন্য ১৫ সদস্যবিশিষ্ট নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা হলেন- মারুফ সারোয়ার বাবু (সভাপতি), আকসিজুল ইসলাম রতন (সহসভাপতি) ও মোর্তজান হোসেন (সহসভাপতি), খন্দকার অহিদুল আলম-মানি খন্দকার (সাধারণ সম্পাদক), আফরুজা আকতার (যুগ্ম সম্পাদক) ও হারুনর রশিদ বাবলু (যুগ্ম সম্পাদক), এস.এন.এ. হাসেমী (কোষাধ্যক্ষ), রুবিনা পারভীন রুমা (গ্রন্থাগার সম্পাদক), আতিয়ার রহমান (২) (ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক), ফরজ আলী (নির্বাহী সদস্য) ইকরামুল হক (নির্বাহী সদস্য), রাগিব আহসান (নির্বাহী সদস্য), আশিকুর রহমান রাজ (নির্বাহী সদস্য), শরিফুল ইসলাম (২) (নির্বাহী সদস্য) এবং তানভীর আহমেদ (নির্বাহী সদস্য)।
শপথ অনুষ্ঠানে নবনির্বাচিত সাধারণ সম্পাদক মানি খন্দকার বলেন, দেশব্যাপী রাষ্ট্রীয় শোক চলার কারণে অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে। আমার দায়িত্ব পালনকালে আইন অনুযায়ী যথাযথভাবে দায়িত্ব পালন করবো এবং সকল আইনজীবী পরামর্শ গ্রহন করে সঠিকভাবে দায়িত্ব পালন করা হবে। শপথ শেষে নবনির্বাচিত সভাপতি মারুফ সারোয়ার বাবু বলেন, ‘আমি শপথ নিয়েছি যা, সেগুলো যথাযথভাবে পালন করবো। আপনাদের মঙ্গল কামনায় হবে আমার লক্ষ্য। আমি বারের নিয়মনীতি মেনে চলার জন্য অঙ্গিকার করছি এবং পরিপূর্ণ সহযোগিতা কামনা করছি।’
শপথ শেষে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বিদায়ী সভাপতি সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম দোয়া পরিচালনা করেন। দোয়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আইনজীবী সমিতির প্রয়াত সদস্যবৃন্দের আত্মার মাগফেরাত কামনা করেন। প্রসঙ্গত, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নির্বাচন গত ২৯ নভেম্বর অনুষ্ঠিত হয়।
