ধর্ষণ ও মাদক ব্যবসার অভিযোগে স্বাস্থ্যকর্মী বদলি

হরিণাকুণ্ডু থেকে কালীগঞ্জে পাঠানো হলো প্যাথলজি টেকনিশিয়ানকে

আপলোড তারিখঃ 2026-01-01 ইং
ধর্ষণ ও মাদক ব্যবসার অভিযোগে স্বাস্থ্যকর্মী বদলি ছবির ক্যাপশন:

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজি টেকনিশিয়ান আবুল কালাম আজাদের বিরুদ্ধে ধর্ষণ ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার গুরুতর অভিযোগ ওঠায় তাকে শাস্তিমূলকভাবে বদলি করা হয়েছে। ঝিনাইদহ জেলা সিভিল সার্জনের নির্দেশে তাকে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়।


স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল কালাম আজাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এছাড়া সম্প্রতি একটি বেসরকারি ক্লিনিকের এক নার্সকে বিয়ের প্রলোভন দেখিয়ে বছরের পর বছর ধরে শারীরিক সম্পর্ক বজায় রাখার অভিযোগও সামনে আসে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে জেলাজুড়ে তীব্র সমালোচনা ও জনরোষ সৃষ্টি হয়।
অভিযোগের বিষয়টি জেলা প্রশাসনের নজরে আসলে ঝিনাইদহ জেলা সিভিল সার্জন তাৎক্ষণিকভাবে অভিযুক্ত টেকনিশিয়ানকে বদলির নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর হোসেন বলেন, অভিযোগের প্রাথমিক সত্যতা ও জনরোষের প্রেক্ষিতে আবুল কালাম আজাদকে বদলি করা হয়েছে। হাসপাতালের ভেতরে কোনো ধরনের দুর্নীতি, অনিয়ম কিংবা অনৈতিক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। জনস্বার্থ ও হাসপাতালের ভাবমূর্তি রক্ষায় আমরা কঠোর অবস্থানে রয়েছি।


এদিকে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কেবল বদলিকে অনেকেই ‘লঘু শাস্তি’ হিসেবে দেখছেন। স্থানীয় সচেতন মহল মনে করছেন, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা ও দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণ করা জরুরি। তা না হলে সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের মর্যাদা ও জনআস্থা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)