মুজিবনগরে মোহনা টিভি’র ৮ম বর্ষপূর্তি পালন

আপলোড তারিখঃ 2017-11-12 ইং
মুজিবনগরে মোহনা টিভি’র ৮ম বর্ষপূর্তি পালন ছবির ক্যাপশন:
মুজিবনগর প্রতিনিধি: স্যাটেলাইট চ্যানেল মোহনা টিভির ৭ম বর্ষপুর্তি ও ৮ম বর্ষে পদার্পন উপলক্ষে মুজিবনগর দর্শক ফোরামের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে ১০টায় মোহনা টিভি মুজিবনগর উপজেলা প্রতিনিধি মো. শফিউদ্দীনের নেতৃত্বে মুজিবনগর উপজেলা চত্তর থেকে র‌্যালিটি শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। সেখানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুজিবনগর দর্শক ফোরামের সভাপতি ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, জেলা পরিষদের সদস্য আজিমুল বারী মুকুল, শাহীন উদ্দীন ও মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি হাজী মুন্সী ওমর ফারুক প্রিন্স প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ জন্মদিনের কেক কাটেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)