জীবননগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সড়কে পুলিশের তৎপর

আপলোড তারিখঃ 2026-01-01 ইং
জীবননগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সড়কে পুলিশের তৎপর ছবির ক্যাপশন:

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জীবননগরে দেখা গেছে বাড়তি নিরাপত্তা। গতকাল বুধবার সন্ধ্যার পর জীবননগর শহরে এই চিত্র লক্ষ্য করা যায়। সরেজমিনে দেখা যায়, জীবননগর মেইন সড়কে দেখা যায় পুলিশের তৎপর অবস্থান। মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশাকে থামিয়ে চেক করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করেই এই বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে বলে জানান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা-জীবননগর সাকেল) মো. আনোয়ার কবির বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা প্রতিদিনই চেকপোস্ট বসিয়ে তল্লাশি করি। এ ধরনের কার্যক্রম পুরো জেলা শহরেই পরিচালনা করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। নিরাপত্তা নিশ্চিতে পুলিশের এ ধরনের কার্যক্রমকে ইতিবাচক হিসেবে নিচ্ছেন রাতে চলাচলকারী যাত্রীরা। তারা বলছেন, সারা দেশে অপরাধের প্রবণতা বেড়েছে। এ অপরাধের লাগাম টানতে হলে এ ধরনের তল্লাশি কার্যক্রম প্রতিনিয়ত করতে হবে। সাময়িকভাবে বিরক্ত লাগলেও নিরাপদে চলাচল করতে পারবেন তারা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)