কুষ্টিয়ায় শ্বশুরবাড়ির উঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

আপলোড তারিখঃ 2026-01-01 ইং
কুষ্টিয়ায় শ্বশুরবাড়ির উঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন:

কুষ্টিয়ার মিরপুরে রানা আহমেদ (৩৫) নামে এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার মালিহাদ ইউনিয়নের জোয়ারদার পাড়ায় একটি বাড়ির উঠান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রানা আহমেদ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কেশবপুর গ্রামের আব্দুল্লাহ মালিথার ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, রানা আহমেদ দীর্ঘদিন ধরে মালিহাদ জোয়ারদার পাড়ায় তার শ্বশুরবাড়িতে বসবাস করতেন। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। বাড়ির উঠানে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।


মিরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ জানান, জরুরি সেবা ৯৯৯-এর ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। মরদেহের বাঁ চোখে রক্তের চিহ্ন পাওয়া গেছে। তবে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)