মেহেরপুরে বিএনপির শোক সভা ও দোয়া‎

আপলোড তারিখঃ 2025-12-31 ইং
মেহেরপুরে বিএনপির শোক সভা ও দোয়া‎ ছবির ক্যাপশন:

বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মেহেরপুর জেলা বিএনপি গভীর শোক ও শোকের ছায়ায় আচ্ছন্ন। মেহেরপুর জেলা বিএনপির কার্যালয়ে গতকাল বেলা সাড়ে ১১টায় শোক সভা, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। এতে শতশত দলের নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এবং কোরআন খতমসহ মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে।‎
‎    জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ বলেন, আজ জাতি এক মহান নেত্রীকে হারাল; বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র প্রবাহকে ধরে রাখার জন্য সর্বক্ষণ সংগ্রাম করেছেন। তাঁর অবদান সমগ্র দেশে স্মরণীয় হয়ে থাকবে। এই ব্যথা আমরা অন্তরে অনুভব করছি, তাঁর পরিবার ও দলের প্রতি সমবেদনা জানাই।


জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, আমরা শুধু দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেই হারায়নি, হারিয়েছি এদেশের হতদরিদ্র ও ১৮ কোটি মানুষের স্বপ্নদ্রষ্টা গণতন্ত্রের স্বপ্নদ্রষ্টা সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের একজন ধারক বাহক ইসলামী মূল্যবোধের প্রতি সম্মান  বিশ্বাস এদেশের মানচিত্র সাথে মিশে থাকা সেই মানুষটিকে হারালাম।‎ তার এ দেশের প্রতি যে অকৃতির ভালোবাসা শত অসুস্থতার মধ্য দিয়েও তিনি কখনো বিদেশে যাওয়ার চেষ্টা করেনি নিজের স্বার্থকে প্রাধান্য দেয়নি। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি এদেশের মাটি ও মানুষের সাথেই মিশে থেকে বিদায় নিলেন। আমি তার রাজনৈতিক ও দেশের সর্বোচ্চ কর্মময় জীবন শ্রদ্ধার সাথে স্মরণ করি, ওনার এদেশের জন্য রেখে যাওয়া অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করার ক্ষেত্রে সক্রিয় থাকবো ইনশাল্লাহ।‎


‎    জাতীয় নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ অরুণ বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি দলের নেতা ছিলেন না, তিনি এক প্রজন্মের জন্য আশা, সংগ্রাম ও সাহসের প্রতীক। তাঁর নেতৃত্বে অনেকেই শিক্ষা পেয়েছি। তাঁর চলে যাওয়া আমাদের জন্য একটি অপূরণীয় ক্ষতি। আজ তার চিন্তা চেতনা ও অসম্পূর্ণ কাজের ধারাবাহিকতা বজায় রাখা আমাদের দায়িত্ব। তার রেখে যাওয়া অসম্পূর্ণ কাজগুলোকে সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর।‎
‎    মাসুদ অরুণ আরও বলেন, আজ আমরা দু:খে থাকলেও, দেশে তাঁর ভূমিকা ও আদর্শকে সামনে রেখে গণতন্ত্র, সুবিচার ও মানুষের অধিকার রক্ষায় আমাদের সংগ্রাম অব্যাহত রাখতে হবে। তিনি যে বার্তা দিয়ে গেছেন, আমরা তা বাস্তবায়নে অটল থাকবো। শোকসভা শেষে সমগ্র মেহেরপুর জেলায় একযোগে দোয়া, মিলাদ ও কোরআন খতমের আয়োজন করা হয়েছে। জেলা বিএনপি আগামী সাতদিন ধরে শোক কর্মসূচি পালন করবে এবং প্রতিদিন মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হবে। বিদেহী এই শোক অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতা কমিউনিটি নেতৃবৃন্দ অংশগ্রহণ করে মরহুমার জীবন ও অবদানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।‎

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)