২ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ১

দর্শনায় গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযান

আপলোড তারিখঃ 2025-12-31 ইং
২ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ১ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এসময় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম-এর সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিট একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দর্শনা থানাধীন দর্শনা রেলবাজারের মজিদ মার্কেটে অভিযান পরিচালনা করে।


অভিযানকালে ‘বাবু’র খেলনা দোকান থেকে মো. আব্দুর রউফ ওরফে বাবু (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি দর্শনা উপজেলার ইসলাম বাজার এলাকার মৃত রস্তম আলীর ছেলে। গ্রেপ্তারকৃত আসামির হেফাজত থেকে ২ হাজার পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ অভিযানে জেলা গোয়েন্দা শাখার এসআই (নি.) আশিকুর রহমান, এসআই সৌমিত্র সাহা, এসআই (নি.) মো. আশরাফুল ইসলাম, এএসআই মো. আবু আল ইমরান ও এএসআই মো. মোত্তালেব হোসেনসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন।


পরে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)