ছবির ক্যাপশন:
দর্শনায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা কনকনে শীতে রাতের আঁধারে অসহায়দের বাড়ি বাড়ি যেয়ে কম্বল বিতরণ করেছেন। গতকাল সোমবার রাতে দর্শনা হল্ট স্টেশন এলাকাসহ আশপাশের এলাকায় তারা এই কম্বল বিতরণ করেন। বেশ কয়েকদিন ধরে প্রকৃত পক্ষে যারা অসহায় তাদের তালিকা তৈরি করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা নিজেরাই তাদের বাড়ি বাড়ি যেয়ে কম্বল পৌঁছে দিয়ে আসছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা কমিটির আহ্বায়ক তানভীর রহমান অনিক জানান, ‘প্রায় দেড় মাস আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আমরা চুয়াডাঙ্গার দর্শনায় শীতের কষ্টে থাকা মানুষের পাশে দাঁড়ানোর জন্য কম্বল বিতরণের একটি উদ্যোগ নিই। ইতিমধ্যেই আমাদের দর্শনা পৌরসভায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এই উদ্যোগের জন্য আমরা আমাদের শুভাকাক্সক্ষী বড় ভাইদের কাছে সহায়তা চাইলে এ পর্যন্ত মোট ৭৫ হাজার ২শত ৮৪ টাকা সংগ্রহ করা সম্ভব হয়েছে। আমাদের ইচ্ছা ছিল আরও আগেই কম্বল বিতরণ শুরু করার, কিন্তু কিছু অনিবার্য কারণে তা সম্ভব হয়নি। আলহামদুলিল্লাহ, আজ থেকে আমরা আনুষ্ঠানিকভাবে কম্বল বিতরণের কার্যক্রম শুরু করতে পেরেছি। সংগৃহীত অর্থ দিয়ে কম্বল কেনা হয়েছে, সেগুলো দর্শনা পৌরসভার ৯টি ওয়ার্ডে ভাগ করে পর্যায়ক্রমে বিতরণ করা হবে।’
এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা কমিটির আহ্বায়ক তানভীর রহমান অনিক, সিনিয়র যুগ্ম সদস্যসচিব আজহারুল ইসলাম সোহান, শান্ত, রাতুলসহ অনেকে।
