জীবননগর ও মহেশপুরে বিজিবির পৃথক অভিযান

মদ উদ্ধার, নারী-শিশুসহ আটক ২

আপলোড তারিখঃ 2025-12-29 ইং
জীবননগর ও মহেশপুরে বিজিবির পৃথক অভিযান ছবির ক্যাপশন:

জীবননগর ও মহেশপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ৭২ বোতল ভারতীয় মদ উদ্ধার এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় নারী ও শিশুসহ দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি জানায়, গত শনিবার রাত ৯টায় মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ উথলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার-৬৯-এমপি হতে প্রায় ২.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ধোপাখালী মাঠপাড়া গ্রাম এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। হাবিলদার মো. মনোয়ার হোসেনের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে আসামিবিহীন ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।


এছাড়া, ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখ ভোর আনুমানিক সাড়ে ৩টায় মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ খোসালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার-৬০/১০৫-আর হতে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খোসালপুর গ্রামের মো. আজিজুল ইসলামের ভুট্টা খেত থেকে নায়েব সুবেদার শ্রী তাপস কুমার সরকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।


অন্যদিকে, একই দিন সকাল ১০টায় মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার-৬১/১৬-আর হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিপুলবাড়িয়া গ্রামের মো. রফিকের মাল্টাবাগান এলাকায় নিয়মিত টহলকালে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে গমনের সময় এক নারী ও এক শিশুসহ মোট দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। অভিযানটি পরিচালনা করেন হাবিলদার মো. আব্দুল আজিজ।
আটককৃত নারী ও শিশুকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জাস্টিস অ্যান্ড কেয়ার মানবাধিকার সংস্থা, যশোর শাখার প্রতিনিধির কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি জানিয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)