ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলায় ১৬তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার রাত ৯টায় তালতলার তেঁতুলতলা মোড়ে এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। মতিউর রহমানের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ওয়াজ মাহফিল আমাদের ঈমান ও নৈতিকতা জাগ্রত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ইসলাম শান্তি, সহনশীলতা ও মানবতার শিক্ষা দেয়। বর্তমান সমাজে নৈতিক অবক্ষয়, হিংসা ও বিভেদের যে পরিবেশ তৈরি হয়েছে, তা থেকে মুক্তি পেতে কোরআন ও সুন্নাহর শিক্ষার বিকল্প নেই। পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে ইসলামের আদর্শ অনুসরণ করতে হবে।’
শরীফুজ্জামান শরীফ আরও বলেন, ‘আজকের তরুণ সমাজকে ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় গড়ে তুলতে হবে। ওয়াজ মাহফিলের মাধ্যমে যে দিকনির্দেশনা পাওয়া যায়, তা বাস্তব জীবনে কাজে লাগাতে পারলেই একটি সুন্দর সমাজ গড়া সম্ভব। এ ধরনের ধর্মীয় আয়োজন অব্যাহত থাকুক- এটাই আমাদের প্রত্যাশা।’
প্রধান বক্তা ছিলেন মুফতি নাইমুর হক ও দ্বিতীয় বক্তা আলহাজ্ব হযরত মাওলানা আলতাফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক মো সেলিমুল হাবিব সেলিম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক আহমেদ জোয়ার্দার স্বপন, সাধারণ সম্পাদক শামিম হোসেন ও সাংগঠনিক সম্পাদক আজম আলী।
