শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

আপলোড তারিখঃ 2025-12-28 ইং
শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর দরুল ফোরকানিয়া কওমি মাদ্রাসার এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আটক করে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়েছে। অভিযুক্তের নাম আরাফাত রহমান শিশির (৩৫)। তিনি জয়রামপুর গ্রামের আব্দুল করিমের ছেলে এবং উক্ত মাদ্রাসার সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।


স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ ডিসেম্বর মাদ্রাসায় অধ্যয়নরত ওই শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক আচরণ করা হয় বলে অভিযোগ ওঠে। পরে বিষয়টি পরিবারের নজরে এলে তারা মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয়দের জানায়। ঘটনার সত্যতা জানতে পেরে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত শিক্ষককে আটক করে দামুড়হুদা মডেল থানায় হস্তান্তর করা হয়। ভুক্তভোগী শিক্ষার্থীর চাচা এ ঘটনায় বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।


দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একজন সহকারী শিক্ষককে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে আটক করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)