ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ কুতুবপুর ইউনিয়নে যুবদল ও ছাত্রদলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আনন্দ মিছিল ও খাবার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেল চারটার দিকে সরোজগঞ্জ বাজারের ফুড গোডাউনের সামনে বিএনপির অফিসে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে যুবনেতা শফিকুল ইসলামের সার্বিক পরিচালনায় নেতা-কর্মীরা আনন্দ মিছিল শেষে সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মজিদ, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম লাল ও জেলা শ্রমিক দলের সদস্য শাহীনুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির ২ নম্বর ওয়ার্ড সভাপতি শাহাবুদ্দিন, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহবুবুর রহমান, সদর উপজেলা যুবদলের সদস্য আবু আসলাম সোহাগ, উপজেলা যুবদলের সদস্য টুটুল আহমেদ ও রুমজান আলী।
আরও উপস্থিত ছিলেন গোলাম মোস্তফা, সুন্দর আলী, মাসিদুর রহমান, মিজানুর রহমান, মুজাহিদুল, রকিবুল, রানা আহমেদ, মিজান, আমিরুল ইসলাম আমু, তরিকুল, রাজু আহমেদ, সবুজ আহমেদসহ যুবদল, ছাত্রদল ও বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
কর্মসূচিতে বক্তারা বলেন, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে। এ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নেতা-কর্মীদের উৎসাহিত করেছে।
