ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝণ্টু ও সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশরের জন্মদিন উপলক্ষে তাঁদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শরীফুজ্জামানের বাসভবনস্থ কার্যালয়ে এ উপলক্ষে একটি কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জন্মদিন উপলক্ষে ঝণ্টু ও মিশরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাজনৈতিক জীবনে আরও সাফল্য কামনা করেন। এসময় উপস্থিত নেতা-কর্মীরাও তাঁদের প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা জানান। পাশাপাশি চুয়াডাঙ্গা জেলা যুবদল ও সদর উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা বার্তা প্রদান করেন।
