মেহেরপুরে এনসিপি প্রার্থী সোহেল রানার পক্ষে মনোনয়ন উত্তোলন‎

আপলোড তারিখঃ 2025-12-28 ইং
মেহেরপুরে এনসিপি প্রার্থী সোহেল রানার পক্ষে মনোনয়ন উত্তোলন‎ ছবির ক্যাপশন:

মেহেরপুর-১ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার সোহেল রানার পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে। গতকাল ‎শনিবার দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. সৈয়দ এনামুল কবিরের কার্যালয় থেকে সোহেল রানার পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেন জেলা এনসিপির সদস্য (লিয়াজু) মো. মাহাবুব ই তৌহিদ রবিন।

এসময় উপস্থিত ছিলেন জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী আরিফ খান ও আসিক রাব্বি, সদস্য (লিয়াজু/সংগঠন) মো. হাসনাত জামান সৈকত, সদস্য (অর্থ) মো. তামিম ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা। এনসিপি নেতৃবৃন্দ জানান, মেহেরপুর-১ আসনে জনগণের প্রত্যাশা পূরণে ইঞ্জিনিয়ার সোহেল রানাকে যোগ্য প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। আগামী দিনে দলীয় কর্মসূচি ও জনসংযোগ কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও তারা জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)