দামুড়হুদার কুড়ুলগাছি ইউনিয়নে টিসিবি পণ্য বিক্রি

আপলোড তারিখঃ 2025-12-28 ইং
দামুড়হুদার কুড়ুলগাছি ইউনিয়নে টিসিবি পণ্য বিক্রি ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদে স্বল্প মূল্যে টিসিবির পণ্য বিক্রি করা হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টা থেকে কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদ হলরুমের সামনে এই টিসিবির পণ্য বিক্রি শুরু করা হয়। এর উদ্বোধন করেন ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক জুয়েল খান ও কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন।


এসময় উপস্থিত ছিলেন কুড়ুলগাছি ইউপি সচিব হারুন অর রশিদ, প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন, ৩ নম্বর ওয়ার্ড সদস্য আহসান হাবিব ঝন্টু, মহিলা মেম্বার আফতাহারুন্নেসাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। এদিন ইউনিয়নের ৮৫৩ জন পরিবারের মাঝে টিসিবির প্যাকেজ পণ্য বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেজে ছিল সয়াবিন তেল ২ লিটার, মসুর ডাল ২ কেজি, চাল ৫ কেজি ও চিনি ১ কেজি। প্রতিটি প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয় ৫৪০ টাকা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)