ছবির ক্যাপশন:
দর্শনা মৌচাক সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে স্যানিটেশন উন্নয়ন কর্মসূচির আওতায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় দর্শনার কালিদাসপুর আদিবাসী পাড়ায় পূজা মণ্ডপের সামনে এ বৈঠকের আয়োজন করা হয়। উঠান বৈঠকে নির্বাচিত ১৭ জন নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। এসময় সংস্থার নির্বাহী পরিচালক জানান, কর্মসূচির আওতায় প্রথম ধাপে ১০ জন এবং দ্বিতীয় ধাপে আরও ৭ জনকে বিনামূল্যে সেমিপাকা ল্যাট্রিন নির্মাণ করে দেওয়া হবে।
বৈঠকে স্বাস্থ্য ও স্যানিটেশন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন মৌচাক সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক আতিকুজ্জামান পান্না ও সংস্থার ম্যানেজার মকবুল হোসেন। তাঁরা নিরাপদ স্যানিটেশন ব্যবহারের গুরুত্ব, স্বাস্থ্য সচেতনতা এবং পরিবেশ সুরক্ষার বিষয়ে অংশগ্রহণকারীদের অবহিত করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জিল্লুর রহমান। উঠান বৈঠকে অংশগ্রহণকারীরা এ উদ্যোগকে স্বাগত জানান এবং বিনামূল্যে ল্যাট্রিন পাওয়ার মাধ্যমে তাদের স্বাস্থ্যঝুঁকি কমবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
