কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্প আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার

নিয়মিত পুলিশি টহল জোরদারের নির্দেশ

আপলোড তারিখঃ 2025-12-28 ইং
কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্প আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার ছবির ক্যাপশন:

দামুড়হুদা থানাধীন কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্প আকস্মিক পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি ক্যাম্পে উপস্থিত হয়ে সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার ক্যাম্পে কর্মরত অফিসার ও ফোর্সের খাবার ব্যবস্থা, আবাসন সুবিধা, লজিস্টিকস, ছুটি ও অন্যান্য সুযোগ-সুবিধার খোঁজখবর নেন। একই সঙ্গে ক্যাম্প ইনচার্জ, সহকারী ইনচার্জসহ উপস্থিত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।


এসময় পুলিশ সুপার ক্যাম্প এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে নিয়মিত পুলিশি টহল জোরদার করার নির্দেশ দেন। পাশাপাশি মাদক উদ্ধার ও চোরাচালান প্রতিরোধ, ওয়ারেন্ট তামিল এবং চুরি, ছিনতাই, ডাকাতি ও দস্যুতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।


তিনি আরও বলেন, আইনানুগ সেবা প্রত্যাশীদের দ্রুত ও মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও শক্তিশালী করার নির্দেশনা দেন পুলিশ সুপার। পরিদর্শন শেষে তিনি ক্যাম্প এলাকায় মাদক ও চোরাকারবারি দমন, বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রবণতা প্রতিরোধে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেন। এ কাজে স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেন তিনি। পুলিশ সুপারের এই আকস্মিক পরিদর্শনে ক্যাম্পের পুলিশ সদস্যদের মধ্যে দায়িত্ববোধ ও কর্মতৎপরতা আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)