ছবির ক্যাপশন:
কার্যক্রম নিষিদ্ধ জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়ন যুবলীগ নেতা ও আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মোক্তার হোসেনকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাশকতা সৃষ্টির আশঙ্কা, ডাকাতিসহ আরও একটি মামলায় পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রায়পুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মোক্তার হোসেন কৃষ্ণপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে জীবননগরসহ বিভিন্ন থানায় ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকায় একাধিক মামলা রয়েছে।
স্থানীয়রা জানান, মোক্তার হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় আতঙ্কের নাম হয়ে উঠেছিল। আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক পরিচয়ে তিনি ডাকাতি, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েন। এছাড়া তার বিরুদ্ধে খাল-বিল দখলের অভিযোগ রয়েছে। এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান সেখ বলেন, তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাশকতা করতে পারেন বলে আশঙ্কা ছিল। এছাড়া তার বিরুদ্ধে ডাকাতিসহ দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
