আলমডাঙ্গায় আফিয়া নূর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2025-12-27 ইং
আলমডাঙ্গায় আফিয়া নূর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় আফিয়া নূর ফাউন্ডেশনের আয়োজনে আফিয়া নূর বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় আলমডাঙ্গা সরকারি কলেজ কেন্দ্র এ প্রতিযোগিতামূলক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের বৃত্তি পরীক্ষায় আলমডাঙ্গা উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং নূরানী মাদ্রাসাসহ মোট ৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রথম থেকে তৃতীয় শ্রেণি এবং চতুর্থ থেকে নবম শ্রেণিÑএই দুই ক্যাটাগরিতে সর্বমোট ৮৮৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।


পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আফিয়া নূর ফাউন্ডেশনের সদস্যসচিব ডা. মো. আব্দুল্লাহ আল মামুন। কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন আলমডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড. আব্দুর রহমান। পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন আফিয়া নূর ফাউন্ডেশনের উপদেষ্টা অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এবং কানাডা প্রবাসী বিশিষ্ট মেডিসিন বিজ্ঞানী মাসুদ পারভেজ।  পরীক্ষাটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আফিয়া নূর ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক শেখ নুর মোহাম্মদ হোসাইন টিপু।


এছাড়া পরীক্ষা কেন্দ্রে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক সাইদুর রহমান লিটন, মোনায়েম হোসেন, কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজা, প্রভাষক তাপস রশিদ, আব্দুল হাই, প্রবীণ সাংবাদিক শাহ আলম মন্টু, সিনিয়র সাংবাদিক হামিদুল ইসলাম আজম, প্রশান্ত বিশ্বাস, ফিরোজ ইফতেখারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকেরা।
অভিভাবক ও স্থানীয় নেতৃবৃন্দ জানান, কেবল পুথিগত বিদ্যা নয়- মেধা ও নৈতিকতার সমন্বয়ে একটি আদর্শ প্রজন্ম গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অভিভাবক ও শিক্ষকদের সচেতনতারই প্রতিফলন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)