ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর ‘পদধ্বনি’-এর ১৫৯৯তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের শহিদ আলাউল হলে এই আয়োজন করা হয়। ১৫৯৯তম পর্বে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ। অর্থ সম্পাদক মিম্মা সুলতানা মিতার সঞ্চালনায় স্বরচিত কবিতা পাঠ করেন গুরু কাজল মল্লিক, জি এম জোয়ার্দার, আব্বাস উদ্দিন, অ্যাডভোকেট জেসমিন আরা মালা, লতিফা রহমান বনলতা, শহিদুল ইসলাম রনি, ফুয়াদ আল মুকতাদির, খালেকুজ্জামান, রাবিয়া খাতুন রাবু, মো. আনছার আলী, শহিদুল ইসলাম, হারুন অর রশিদ। পঠিত লেখাগুলো নিয়ে আলোচনা করেন ইকবাল আতাহার তাজ, শেখ সেলিম, হুমায়ুন কবীর, অ্যাডভোকেট জেসমিন আরা মালা, জি এম জোয়ার্দার। আসরে উপস্থিত ছিলেন মর্জিনা খাতুন ও হোসেন মোহাম্মদ ফারুক। আসলে গান গেয়ে শোনায় ছোট সোনামনি আরিবা ইসলাম সাররা। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে ‘পদধ্বনি’ আসরের ১৫৯৯তম পর্বের সমাপ্তি ঘটে।
