কার্পাসডাঙ্গা-কুতুবপুর সড়কে গাছ ফেলে ভয়াবহ ছিনতাই

যাত্রীদের বেঁধে নগদ টাকা ও ইজিবাইক লুট

আপলোড তারিখঃ 2025-12-27 ইং
কার্পাসডাঙ্গা-কুতুবপুর সড়কে গাছ ফেলে ভয়াবহ ছিনতাই ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা-কুতুবপুর সড়কে কলাগাছ ফেলে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ছিনতাই ও ইজিবাইক নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। জানা গেছে, গত বৃহস্পতিবার ভোরে কার্পাসডাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী কুতুবপুর গ্রামের ৪-৫ জন ব্যক্তি ঢাকা থেকে পরিবহনে করে কার্পাসডাঙ্গা কবরস্থান মোড়ে নামেন। ফজরের নামাজের আজানের পর তাঁরা একটি ভাড়ায় চালিত ইজিবাইক ভাড়া করে নিজ গ্রাম কুতুবপুরের উদ্দেশে রওনা হন। কার্পাসডাঙ্গা-কুতুবপুর সড়কের গুড়ুলদাহ মাঠ এলাকায় সড়কের ওপর কলাগাছ ফেলে রাখা দেখে ইজিবাইকটি থামিয়ে দেন চালক। এসময় ৭-৮ জন ছিনতাইকারী হঠাৎ ইজিবাইকটি ঘিরে ফেলে যাত্রীদের টেনে-হিঁচড়ে পাশের একটি বাগানে নিয়ে যায়।


ছিনতাইকারীরা যাত্রীদের মুখ কম্বল দিয়ে ঢেকে গাছের সঙ্গে বেঁধে রেখে তাঁদের কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায় তারা। ইজিবাইক চালক কার্পাসডাঙ্গা কলোনীপাড়ার বাসিন্দা দুলাল মিয়া বলেন, ভোরে আজানের পর যাত্রী নিয়ে কুতুবপুরের দিকে যাচ্ছিলাম। সকাল ৫টা ২০ মিনিটের দিকে গুড়ুলদাহ মাঠ এলাকায় পৌঁছালে সড়কে কলাগাছ ফেলে ৭-৮ জন ছিনতাইকারী আমাদের ধরে পাশের বাগানে নিয়ে গিয়ে বেঁধে রাখে। পরে টাকা ও ইজিবাইক নিয়ে পালিয়ে যায়।


এ বিষয়ে কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আকরাম হোসেন বলেন, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে ঘটনা শোনার পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমাদের সার্কেল স্যারও ঘটনাস্থল ঘুরে দেখেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)