জীবননগরে তরুণ উদ্যোক্তাদের সম্মাননা

আপলোড তারিখঃ 2025-12-27 ইং
জীবননগরে তরুণ উদ্যোক্তাদের সম্মাননা ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলায় স্থানীয় তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত ও অনুপ্রাণিত করতে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে উদ্যোক্তা ক্লাবের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাকী বিল্লাহ।


তিনি বলেন, তরুণ সমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হলে আগে তাদের খুঁজে বের করতে হবে। যারা বেকার অবস্থায় ঘরে বসে সময় নষ্ট করছে কিংবা কাজের সুযোগ পাচ্ছে না, উদ্যোক্তা ইউনিটের মাধ্যমে তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলে কাজে যুক্ত করতে হবে। এতে করে তারা আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক তুহিনুজ্জামান এবং প্লাজমা বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টারের পরিচালক মো. মামুন নিরব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুই সুতার পরশের উদ্যোক্তা মো. নাইচ জামান ইভন ও বর্ণ বাজারের উদ্যোক্তা ফারহান লাবীব।


অনুষ্ঠানে বিভিন্ন খাতের উদ্যোক্তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্ত উদ্যোক্তাদের মধ্যে ছিলেন বর্ণ বাজারের ফারহান লাবিব, নকশি ফোড়নের নুরচাদ জাহান নিপা, সুই সুতার পরশের নাইচ জামান ইভন, আলোর দিগন্তের সাম্মী খাতুন, পিউরলি কাস্টের মিসকাত তাবাসসুম, আফরিনা প্রতিষ্ঠানের আফরিনা, উম্মেস ওয়াল্ডের প্রতিনিধি তাবাসসুম, ফাইজাস আর্ট অ্যান্ড ক্রাফটের উম্মা আবাইয়া ফাইজা রিংকি, ফ্রেশ কেক বাই পুষ্পার মোছা. কাজল, নাঈমুর’স ই-মার্টের মো. নাঈমুর রহমান, গ্রিন সেফ এগ্রো ফার্মের মহসিন কবির, বাংলা এসেন্স মার্ট এবং মেহেদী বাই সাহারার সাহারা জিম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)