ছবির ক্যাপশন:
দামুড়হুদা মডেল থানা পুলিশের চেকপোস্ট অভিযানে বাংলা মদসহ তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে দামুড়হুদা মডেল মসজিদের সামনে বসানো চেকপোস্ট থেকে তাঁদের আটক করা হয়।
পুলিশ জানায়, আসন্ন নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা জোরদার করতে দামুড়হুদা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। এসময় সাইকেলে করে আসার সময় চারুলিয়া গ্রামের রমেজের ছেলে হাতেম, মানিকের ছেলে হামিম ও সাইদকে সন্দেহজনক মনে হলে তল্লাশি করা হয়। তল্লাশিতে তাঁদের কাছ থেকে প্রায় ৩০০ গ্রাম বাংলা মদ উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত বাংলা মদসহ তিনজনকে থানা হেফাজতে নেওয়া হয়।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তিনজনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’
