আলমডাঙ্গা থানা-পুলিশের বিশেষ অভিযানে চুরিসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৭

আপলোড তারিখঃ 2025-12-26 ইং
আলমডাঙ্গা থানা-পুলিশের বিশেষ অভিযানে চুরিসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৭ ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা থানা-পুলিশের বিশেষ অভিযানে চুরি মামলাসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার রাতে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। চুরি মামলার আসামি হলেন- আলমডাঙ্গা ক্যানেলপাড়া এলাকার অশোক ঘোষের ছেলে অন্তিম ঘোষ (২৫)।


এছাড়াও অন্যান্য মামলার গ্রেপ্তারকৃতরা হলেনÑ ওসমানপুর গ্রামের নুর উদ্দিনের ছেলে সাগর ওরফে হ্যাবল (২১), দুর্গাপুর গ্রামের মৃত নবাব ম-লের ছেলে মো. হানিফ (৩৭), পূর্ব কমলাপুর মাধবী তলার নুরুল ইসলামের ছেলে মো. আল মামুন (৪০), নওদাপাড়া গ্রামের মৃত সিরাজ মালিতার ছেলে মো. খলিল মালিতা (৬০), প্রাগপুর গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে মো. স্বপন (২৬) এবং ফরিদপুর গ্রামের আজিজুল হকের স্ত্রী মোছা. সিপালী বেগম।


পুলিশ জানায়, বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তারকৃত সাতজনই বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি। আলমডাঙ্গা থানা-পুলিশের কর্মকর্তারা আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিদের গতকাল বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)