আন্দুলবাড়ীয়ায় বিএনপির আলোচনা ও দোয়া মাহফিল

আপলোড তারিখঃ 2025-12-26 ইং
আন্দুলবাড়ীয়ায় বিএনপির আলোচনা ও দোয়া মাহফিল ছবির ক্যাপশন:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘ ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে আলোচনা সভা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার এশার নামাজের পর আন্দুলবাড়ীয়া বাজারপাড়ায় অবস্থিত ও অবসরপ্রাপ্ত প্রয়াত শিক্ষক কাজী আব্দুল ওহাব মাস্টারের নিজ বাসভবনের সামনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ওয়ার্ড বিএনপির নেতা আশিকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন। বিশেষ অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাব্দার রহমান বিশ্বাস, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুর রহমান, বিএনপি নেতা আবুল হোসেন, আলম শেখ, আশিকুল, সাব্বির শেখ, রফিক, শফিক, মোল্লা রোকনুজ্জামান পান্না, তুহিন, মজিবার ধাবক, ইয়ামিন, ওমর আলী, শুকুর আলী, ইউসুফ আলী, ফজলু, রানা, বাবলু, মুকুল, রবিউল, মোল্লা ফয়েজ, পিণ্টু, সুজন ধাবক প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুস সামাদ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাব্বির শেখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)